তুরস্কের কুর্দি অধ্যুষিত দক্ষিণ-পূর্বাঞ্চলে গাড়ি বোমা হামলায় দুই সৈন্য নিহত ও চারজন আহত হয়েছেন। রবিবার স্থানীয় সরকার কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শনিবার রাতে সৈন্যরা তুরস্কের দিয়ারবাকির প্রদেশের লাইস অঞ্চলের রাস্তায় গাড়িতে করে টহল দেয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) বিদ্রোহীরা অস্ত্রবিরতি না মানার হুমকি দেয়ার পর ঐ অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে সৈন্যরা টহল দিচ্ছিল।
ইরাকের উত্তরাঞ্চলে পিকেকে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে তুরস্ক বিমান হামলা চালানোর পর এই হুমকি দেয়া হয়। সূত্র: এএফপি।