আফগানিস্তানে বিয়ে বাড়িতে গুলি বর্ষণ, নিহত ২১

 
আফগানিস্তানে একটি বিয়ে বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। এছাড়া আরো ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাতে এই ঘটনা ঘটে।
 
সোমবার বাঘলান প্রদেশের গভর্নর জাউইদ বাসারাত বলেছেন, আন্দারাব জেলায় বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করা দুই গ্রুপের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
তিনি বলেন, নিহতদের  বয়স ১৪ থেকে ৬০ বছরের মধ্যে।
 
আন্দারাব পুলিশ প্রধান কর্নেল গুলিস্তান কাসেনি বলেছেন, বিয়ের অনুষ্ঠান চলাকালে প্রাদেশিক এক পুলিশ কর্মকর্তার আত্মীয় হত্যার শিকার হওয়ার পর এই সংঘর্ষ বাধে।
 
স্থানীয় মোল্লার ছেলের বিয়ের অনুষ্ঠানে ৪০০ জনের মতো অতিথি জড়ো হয়েছিলেন।
 
গুলিস্তান বলেন, মৃতদেহ উদ্ধারের সময় কে হামলাকারী ছিল তা শনাক্ত করা যায়নি। কেননা সেখানে কোনো অস্ত্র খুঁজে পাওয়া যায়নি। সূত্র: এপি।