কলম্বিয়ার নেভাডো ডেল রুইজ আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইভস্মের কারণে দুইটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
রবিবার কর্তৃপক্ষ ওই এলাকার বিমানবন্দর বন্ধের নির্দেশ দেয়।
বেসামরিক বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় (গ্রিনিচ মান সময় ১৩৩০) এই উদগিরণ শুরু হলে তারা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মানিজালেস ও পেরিরা বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।
এই প্রাকৃতিক দুর্যোগের ফলে অন্তত ১৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে খবরে প্রকাশ করা হয়েছে।
খবর এএফপি’র।