নাইজেরিয়ার ডামাতুরু শহরে ১০ বছর বয়সী এক মেয়েশিশুর বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৪৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার একটি জনাকীর্ণ মার্কেটে এই হামলা চালানো হয়।
সোমবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে বোকো হারাম এই হামলা চালাতে পারে ধারণা করা হচ্ছে।
পুলিশের মুখপাত্র টোইন জিবাডেজিসিন বলেছেন, ১০ বছরের বয়সের এক মেয়ে জনাকীর্ণ মার্কেটে প্রবেশ করে বোমা বিস্ফোরণ ঘটায়। এই হামলায় আরো দুইজন নারী নিহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা।