রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

 
রাজধানীর কাফরুলে সড়ক দুর্ঘটনায় ইকরামুল ইসলাম (৩০) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মনির হোসেন (২৮) নামের আরেক পুলিশ সদস্য। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আয়ুর্বেদিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ইকরামুল ও মনির মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কায় দেয়। এতে দুইজনই আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক ইকরামুলকে মৃত ঘোষণা করেন।
 

ইকরামুলের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরে। তিনি আফজাল হোসেনের ছেলে।