স্টার সিনেপ্লেক্সে অ্যানিমেশন মুভি 'মিনিয়ন' এর নির্দিষ্ট কিছু শো’তে গ্রাহকদের একটি টিকেট কিনলে আরেকটি টিকেট ফ্রি দিচ্ছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।
গত ১০ জুলাই থেকে শুরু হওয়া অফারটি আগামী ৯ আগস্ট পর্যন্ত ৪০টি শো’তে উপভোগ করতে পারবেন গ্রাহকরা। অফারটিতে ৩ শতাংশ সম্পূরক শুল্ক এবং ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য।
এ নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংকের সিনিয়র মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম বলেন, ঢাকায় আমাদের বিনোদনের অন্যতম একটি প্রধান উৎস হলো সিনেমা হলে গিয়ে মুভি দেখা। ‘একটি টিকেট কিনলেই আরেকটি ফ্রি’ মুভিপ্রিয় গ্রাহকদের জন্য উৎসাহমূলক। অফারটি দিতে পেরে আমরা আনন্দিত।