স্মার্ট ফোনের একটি অ্যাপ দিয়ে যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামের এয়ার অ্যাম্বুলেন্সের গতিবিধির ওপর নজর রাখার কথা স্বীকার করেছে ব্রিটেনের সংবাদপত্র দ্য মেইল। রাজ পরিবারের নিরাপত্তা ভেঙ্গ করে এভাবে তার ওপর নজর করার কথা রবিবার স্বীকার করল ব্রিটিশ সংবাদপত্রটি।
সংবাদপত্রটি দাবি করে, প্রিন্স যখন এয়ার এ্যাম্বুলেন্সে করে উদ্ধার কার্যক্রমে অংশ নেন, তখন খুব স্বল্পমূল্যের একটি অ্যাপ ব্যবহার করে তারা তাকে আবিষ্কার করেন। এয়ার অ্যাম্বুলেন্সটির সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটিকে ব্যবহার করেই তার গতিবিধির ওপর নজর রাখে অ্যাপটি।
IMG0
অ্যাপটি দিয়ে ব্যবহারকারীরা খুব অল্প ব্যায়ে জেনে নিতে পারেন তাদের ভবিষ্যৎ রাজার এয়ার অ্যাম্বুলেন্সটি কোথায় আছে বা যাচ্ছে। হেলিকপ্টারটির উড্ডয়ন ও অবতরণ নিয়ে এসএমএস অ্যালার্ট পাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে।
এই অ্যাপের মূল্য মাত্র ২ দশমিক ৯৯ পাউন্ড। সংবাদপত্রটি হেলিকপ্টার থেকে উইলিয়ামের নামার দৃশ্য এবং সহকর্মীদের সাথে তার কথপোকথনের ছবি প্রকাশ করেছে। তবে নিরাপত্তার ওজুহাত দিয়ে এ বিষয়ে উইলিয়ামের প্রেস অফিস কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সূত্র: বিবিসি