প্রোটিয়াদের ৭২ দিনের ভারত সফর

আগামী সেপ্টেম্বর মাসে নিজেদের দীর্ঘতম ভারত সফর করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ৭২ দিনের সফরে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে  প্রোটিয়ারা। গতকাল সোমবার ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিএসএ জানায়, ‘এটি ভারতে আমাদের দীর্ঘতম সফর হতে যাচ্ছে। পাশাপাশি প্রথমবারের মতো আমরা চার ম্যাচের টেস্ট সিরিজ খেলব। দু’টি দেশই সিরিজগুলোকে স্মরণীয় করার জন্য কাজ করছে।’

 
টেস্ট সিরিজটি ছাড়াও দু’দলের টি-টোয়েন্টি সিরিজেও নতুন মাত্রা যোগ করবে সফরটি। এবারের টি-টোয়েন্টি সিরিজটির মধ্যদিয়েই ভারতের মাটিতে ধোনিদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডে ভিলিয়ার্সের জন্যও স্মরণীয় হতে যাচ্ছে সফরটি। ভারতের বিপক্ষে ব্যাঙ্গালোরে দ্বিতীয় টেস্টে অংশগ্রহণের মধ্যদিয়ে সপ্তম দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টের মাইলফলক ছু্্ঁবেন তিনি। ২০১০ সালে ভারতের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজটি ড্র করেছিল দক্ষিণ আফ্রিকা।
 
দক্ষিণ আফ্রিকার
 
ভারত সফর
 
n ২ অক্টোবর,       প্রথম টি-২০         ধারামশালা
 
n ৫ অক্টোবর        দ্বিতীয় টি-টোয়েন্টি  কাটক
 
n ৮ অক্টোবর        তৃতীয় টি-টোয়েন্টি  কলকাতা
 
n ১১ অক্টোবর      প্রথম ওয়ানডে       কানপুর
 
n ১৪ অক্টোবর      দ্বিতীয় ওয়ানডে      ইন্দরে
 
n ১৮ অক্টোবর      তৃতীয় ওয়ানডে      রাজকোট
 
n ২২ অক্টোবর      চতুর্থ ওয়ানডে       চেন্নাই
 
n ২৫ অক্টোবর      পঞ্চম ওয়ানডে      মুম্বাই
 
n ৫-৯ নভেম্বর      প্রথম টেস্ট                        মোহালি
 
n ১৪-১৮ নভেম্বর  দ্বিতীয় টেস্ট           ব্যাঙ্গালোর
 
n ২৫-২৯ নভেম্বর  তৃতীয় টেস্ট           নাগপুর
 

n ৩-৭ ডিসেম্বর     চতুর্থ টেস্ট          দিল্লি