জয়পুরহাট জেলায় ২০১৪-২০১৫ অর্থবছরে ১ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ২ শ ৭৩ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে।
জেলা প্রশাসকের রাজস্ব শাখা সূত্র জানায়, জেলায় ২০১৪-১৫ অর্থবছরে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ১ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ৩ শ ৭৬ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ২ শ ৭৩ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ লাখ ২৮ হাজার ৮শ ৯৭ টাকা বেশি।
সূত্রটি আরও জানায়, উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা ও আদায়ের মধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয় ৪১ লাখ ৯২ হাজার ৮ শ ২৭ টাকা, আদায় হয়েছে ৪৪ লাখ ৫২ হাজার ৫২ টাকা। পাঁচবিবি উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ৪৭ লাখ ২৪ হাজার ৬ শ ২৬ টাকা, আদায় হয়েছে ৪৮ লাখ ১৮ হাজার ৫ শ ২০ টাকা। আক্কেলপুর উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ২০ লাখ ৭০ হাজার ৭ শ ৬৯ টাকা, আদায় হয়েছে ২১ লাখ ৬২ হাজার ৭শ ১৮ টাকা। কালাই উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ২৬ লাখ ৬২ হাজার ৫ শ ৭৪ টাকা, আদায় হয়েছে ২৭ লাখ ৭৯ হাজার ৬৬ টাকা এবং ক্ষেতলাল উপজেলায় ১৭ লাক্ষ ২ হাজার ৫ শ ৮০ টাকা আদায় লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১৭ লাখ ৫৯ হাজার ৯ শ ১৭ টাকা। জেলায় ভূমি উন্নয়ন কর আদায়ের শতকরা হার হচ্ছে ১ শ ৪ দশমিক ৯ ভাগ।