জীবনের নতুন ইনিংস শুরুর পথে রনি তালুকদার

 
ঘরোয়া ক্রিকেটে নিজেকে সম্পূর্ণ রূপে মেলে ধরলেও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো তা করা হয়নি। তাই বলে কি থেমে থাকবে জীবন? এরই মধ্যে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন জাতীয় দলের প্রতিভাবান ক্রিকেটার রনি তালুকদার। বিভিন্ন সূত্রে খবরে নিশ্চিত হওয়া গেছে, ৩১ জুলাই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।
 
রনির জীবন সঙ্গী হচ্ছেন নারায়ণগঞ্জ তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী স্মৃতি মণ্ডল। রনি তালুকদার নিজেই এই খবর নিশ্চিত করেছেন।
 

পরিববার সূত্রে জানা গেছে, ২০১৪ সালে পরিবারের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা চলতে থাকে রনির। জাতীয় দলে খেলা ও পারিবারিক বিভিন্ন কারণে আটকে ছিল বিয়ে। ইতোমধ্যে বিয়ের লাল সোনালী আমন্ত্রণপত্র বিলি হয়েছে। নারায়ণগঞ্জের অভিজাত একটি ক্লাবের কমিউনিটি সেন্টারে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের মিলনেমেলা ঘটার ইঙ্গিতও মিলেছে।