রাজধানীর উত্তরার একটি বাসা থেকে নাসরিন (১৩) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নোয়াখালী জেলার মাইজদী সদর হাসপাতাল গলি গ্রামের নাসির মিয়ার মেয়ে।
মঙ্গলবার সকাল সাতটার দিকে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান মোল্লা এ খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার বাইরে থেকে তালা দিয়ে গৃহকর্তা সপরিবারে বাইরে যান। রাত একটার দিকে ফিরে নাসরিনের ঝুঁলন্ত লাশ দেখতে পান তারা।