কড়াইল বস্তি থেকে নারীর লাশ উদ্ধার

রাজধানীর বনানী কড়াইল এরশাদ নগর বস্তি (বেলতলা) থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বলে জানানো হয়েছে।
 
মঙ্গলবার সকাল ৭টার দিকে ময়না তদন্তের জন্য ওই নারীর লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে রাত ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
 
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ এ তথ্য জানান।
 
এলাকাবাসী জানান, যে ঘর থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেই ঘরে অন্য কাউকে পাওয়া যায়নি। 
 
ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে।