নীলফামারীতে ভটভটির ধাক্কায় অলকা রানী (৫৭) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ডোমার উপজেলার বোড়াগাড়ী নওদাবশ কলাপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন অলকা রানী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।