অলিম্পিকে খেলতে চান নেইমার

 
২০১৬ সালে দেশের মাটিতে অলিম্পিক গেমস ফুটবলে খেলতে চান ব্রাজিলের তারকা নেইমার। একই বছরে কোপা আমেরিকার শতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা টুর্নামেন্টেও থাকতে চান তিনি। তাই আগে থেকেই নিজ ক্লাব বার্সেলোনাকে আভাস দিয়ে রাখলেন এই তারকা ফুটবলার।
 
গ্লোবোর টিভিকে দেয়া একটি সাক্ষাত্কারে নেইমার বলেন, ‘আমি রিওতে অলিম্পিক গেমসে অংশ নিতে চাই এবং কোপা আমেরিকাতেও খেলতে চাই।’