ক্যামেরুনে ৩ জনের শিরোশ্ছেদ করেছে বোকো হারাম

 
ক্যামেরুনের তিন গ্রামবাসীর শিরোশ্ছেদ করেছে নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। সোমবার নিরাপত্তাকর্মীরা এই তথ্য জানিয়েছেন।
 
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার নাইজেরিয়ার সীমান্তের কাছে টিচেবে-টিচেবে ও ডিজাবা গ্রামে হামলা চালায় বোকো হারাম।
 
সূত্রটি আরো জানিয়েছে, হামলা চালানোর সময় তারা গ্রামবাসীদের জমিতে ও একটি ক্যাথলিক চার্চে আগুন দিয়েছে।
 
অন্য একটি স্থানীয় সূত্র জানিয়েছে, গ্রামগুলো পার্বত্য ভূখণ্ড অবস্থিত হওয়ায়  সৈন্যদের সেখানে যাওয়া কষ্টসাধ্য। সূত্র: এএফপি।