‘ফালতু কমেন্ট করলে ব্লক করে দেবো’

 
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ক্রিকেট তারকা ভিরাট কোহেলির সাথে তার প্রেমের সম্পর্ক কারো অজানা না। বরং গণমাধ্যমে খোলাসাভাবেই তার স্বীকার করেছেন এই কথা। আর এতে একদিকে যেমন তাদের নিয়ে কানাকানি তেমন একটা হয়নি, অন্যদিকে বেশ সমস্যায় পড়তে হয়েছে তাদের। তবে সেই সমস্যা বরাবরই এসেছে আনুশকার ওপর। ক্রিকেটারের প্রেমিকার হওয়াতে ভিরাট ম্যাচ খারাপ খেললে তার মাশুল গুনতে হয় আনুশকারও। সামাজিক গণমাধ্যমে এই বিড়ম্বনায় প্রতিনিয়তই পড়তে হয় তাকে। বিভিন্ন ব্যঙ্গাত্মক বা বিভিন্ন  কথা শুনতে বা দেখতে হয়েছে তার। তাই শেষ পর্যন্ত খানিকটা শক্ত হলেন তিনি। টুইটারের মধ্য দিয়ে সবাইকে জানিয়ে দিলেন আর কেউ টুইটারে উল্টোপাল্টা কমেন্ট করলে সঙ্গে সঙ্গে কমেন্ট লেখককে ব্লক করে দেওয়ার কথা বলেছেন আনুশকা। আনুশকার টুইট করেন, ‘আমার টুইটারটাকে আমি যথাসম্ভব ইতিবাচক রাখতে চাচ্ছি। তো এখন থেকে যারা অবিবেচকের মতো ফালতু কমেন্ট করলে ব্লক করে দেবো।’ আনুশকার এই টুইটে কমেন্ট করেন অমিতাভ বচ্চন। তিনি কমেন্টে অনেকগুলো পজেটিভ চিহ্ন দিয়ে কমেন্টে লিখেন, ‘এত এত পজিটিভের পর কিন্তু আমাকে ব্লক করার কথা কখনো ভাববে না। হা হা। ভালোবাসা রইল।’ উত্তরটিতে বেশ মজা পেয়েছেন। এমন একজন মানুষের কমেন্ট হয়তো তিনি আশা করেননি। আনুশকাও কমেন্ট উত্তরে বলেন, ‘হা হা হা। অসম্ভব! এমনটা জীবনেও ঘটবে না স্যার!’