সিরিয়ায় যুক্তরাষ্ট্রে নতুন বিশেষ দূতের নাম ঘোষণা করা হয়েছে। আরবি ভাষী মাইকেল রাতনি ড্যানিয়েল রুবিনেইস্টনের স্থলাভিষিক্ত হচ্ছেন। স্থানীয় সময় সোমবার এই নাম ঘোষণা করা হয়।
গত চার বছর আগে দেশটিতে যুদ্ধ শুরুর পর তৃতীয়বারের মতো দূত নিয়োগ করলো ওয়াশিংটন। রাতনি জেরুজালেমে মার্কিন কনসুল জেনারেল এবং ইরাক, লেবানন, মরক্কো ও কাতারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডানিয়েল রুবিনেইস্টনের আগে এই পদে দায়িত্ব পালন করেন রবার্ট ফোর্ড। ২০১৪ সালে পদত্যাগের আগ পর্যন্ত তিনি সিরিয়ার বিবদমান পক্ষগুলোকে এক করার চেষ্টা চালান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পূর্বসূরীদের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে রাতনির প্রতি আহ্বান জানান। সূত্র: এএফপি।