মার্স ভাইরাসের শঙ্কামুক্ত দক্ষিণ কোরিয়া

 
দক্ষিণ কোরিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া মার্স ভাইরাসের কার্যকারিতার সমাপ্তি ঘোষণা করেছে দেশটি। মঙ্গলবার এই ঘোষণা দেয়া হয়।
 
রাজধানী সিউলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী হোয়াং কিয়ো-আন বলেন, সৌদি আরবের বাইরে দক্ষিণ কোরিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া মার্স ভাইরাসের বিপদ এখন আর নেই।
 
হোয়াং বলেন, দেশের জনগণ এই ভাইরাসের ভয়াবহ কার্যকারিতা থেকে এখন মুক্ত থাকতে এবং প্রাত্যহিক কাজকর্ম আবারো স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবে।
 
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর দেশের হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। মার্সে আক্রান্ত হয়ে সেখানে ৩৬ জন মারা গেছেন। সূত্র: এএফপি।