আফ্রিকান ইউনিয়নে ভাষণ দেবেন ওবামা

 
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পূর্ব আফ্রিকায় তার সফরের শেষ দিন মঙ্গলবার ইথিওপিয়ার রাজধানীতে আফ্রিকান ইউনিয়নে (এইউ) ভাষণ দেবেন। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামা ৫৪ সদস্যের এ ইউনিয়নে ভাষণ দেবেন। তার বক্তৃতায় নিরাপত্তা ও সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়টি প্রাধান্য পেতে পারে।
 
ওবামা সোমবার ইথিওপিয়াকে ইসলামপন্থী জঙ্গিদের মোকাবেলায় ‘অনন্য সাধারণ অংশীদার’ উল্লেখ করে দেশটির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, সোমালিয়ায় আল কায়েদা সংশ্লিষ্ট আল শেবাব জঙ্গি সংগঠনকে দুর্বল করে দিয়েছে ইথিওপিয়া।

খবর বাসসের।