ফরিদপুরের ভাঙ্গায় দাদন মুন্সি (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রামে এই ঘটনা ঘটে। দাদন একই গ্রামের পাঞ্জু মুন্সির ছেলে।
জানা গেছে, সকালে ঘরের আড়ার সঙ্গে দাদন মুন্সির গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়।
নিহতের বড় ভাই বাদল মুন্সি বলেন, বেশ কিছু দিন ধরেই সে মানসিক অশান্তিতে ছিল।
থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, পারিবারিক কারণে হয়তো দাদন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।