নড়াইলে বৃদ্ধের লাশ উদ্ধার

জেলা সদর উপজেলায় ধলা মিয়া (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার সকালে তালতলা পল্লী বিদ্যুৎ অফিসের পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। ধলা মিয়া সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামের বাসিন্দা।
 
পুলিশ জানায়, ধলা মিয়া গত ঈদুল ফিতরের পর দিন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এলাকাবাসীর খবরে পুলিশ ওই পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করে।
 
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।