জেলার মেলান্দহ উপজেলায় গত ২৪ ঘণ্টায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
প্রথম ঘটনা
উপজেলার টুপকারচর গ্রামে আবুল হোসেন (২৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।
এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে বাড়ি থেকে বের হয়ে একটি পাট ক্ষেতে বিষপানে তিনি আত্মহত্যা করেন।
দ্বিতীয় ঘটনা
মঙ্গলবার বিকেলে উপজেলার বাঘাডোবা গ্রামের আনার উদ্দিন সরকারের ছেলে জিল্লুর রহমানের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও উ-পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানায়, সোমবার জিল্লুর উপজেলার কামদেববাড়ি গ্রামের শ্বশুরালয়ে যান। রাতে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে তার মৃতদেহ পাওয়া যায়। এ নিয়ে শ্বশুরালয় ও জিল্লুরের আত্মীয়রা দুই ধরনের বক্তব্য দিয়েছেন।
তবে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমূল ইসলাম জানান, এসব ঘটনায় কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। ঘটনা দুটি খতিয়ে দেখা হচ্ছে।