আইএসের বিরুদ্ধে যুদ্ধে রওনা দেয়া অস্ট্রেলীয়র বিচার হবে

 
আইএসের বিরুদ্ধে লড়াই করতে ইরাকে রওনা দেয়া এক অস্ট্রেলিয়ান নাগরিক জেমি উইলিয়ামকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। তিনি কুর্দি বাহিনীর পক্ষে যুদ্ধ করতে রওনা দিয়েছিলেন। খবর বিবিসির।
 
অস্ট্রেলিয়ান ওই নাগরিককে মেলবোর্ন এয়ারপোর্ট থেকে আটক  করা হয়। তার গন্তব্য ছিল উত্তর ইরাক। সিরিয়া ও ইরাকে যুদ্ধ করতে যাওয়া অস্ট্রেলিয়ার আইন বিরুদ্ধ, যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড।
 
গ্রেপ্তার জেমি উইলিয়ামের বিরুদ্ধে আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়, তিনি যুদ্ধ করার উদ্দেশ্যে অন্য রাষ্ট্রে যাচ্ছিলেন। স্থানীয় গণমাধ্যমগুলো এ কথা জানিয়েছে।
 
গত ২৮ ডিসেম্বরে আটকের সময় তার ব্যাগে যুদ্ধের উপযোগী পোশাক পাওয়া যায়।