মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর

চলতি বছরে দেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসাসেবা ও উন্নয়ন জনশক্তি) আইয়ুবুর রহমান খানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

স্থাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. এমবিএম আব্দুল হান্নান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।