রাজধানীর বনানীর বেলতলার এরশাদনগর বস্তির একটি বাসা থেকে সোমবার দিনগত রাত ২টার দিকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে—তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে বনানী থানার এসআই মোস্তাক আহম্মেদ জানান, চলতি মাসের ২০ তারিখে দুই তরুণ-তরুণী নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে এরশাদনগর বস্তিতে একটি রুম ভাড়া নেন। প্রতিবেশীরা সোমবার দিনগত রাত ১০টার দিকে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখে—মশারির ভেতর ওই তরুণীর লাশ পড়ে আছে। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে—তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।