‘হেপাটাইটিস প্রতিরোধে প্রয়োজন সচেতনতা’

 
 
জাতীয় অধ্যাপক ডা. এম আর খান বলেছেন, ‘হেপাটাইটিস প্রতিরোধে সবার আগে সচেতনতা প্রয়োজন। খাবার গ্রহণে সবসময় পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। পাশাপাশি হেপাটাইটিসকে দূরে রাখতে সকলকেই ভ্যাকসিন গ্রহণ করতে হবে।’
 
মঙ্গলবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত এক গণসচেতনতা মূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
হেপাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মুবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।