'দক্ষিণ কোরিয়া মার্স মুক্ত'

 
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ওয়াং কিও আন জানিয়েছেন, তার দেশ এখন মিডিল ইস্ট রেসপিরেটরি ভাইরাস-মার্স মুক্ত। তবে তার বক্তব্যে একমত নয় সব পক্ষ।
 
প্রেসিডেন্ট ওয়াং বলেন, 'গত ২৩ দিনে ভাইরাসটিতে সংক্রমণের নতুন কোন ঘটনা ঘটেনি। মার্সের ভয় কাটিয়ে নিঃশঙ্ক থাকতে পারে মানুষ।' তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ কোরিয়াকে এখনো মার্সমুক্ত ঘোষণা করার সময় আসেনি।
 
ভাইরাসটির সংক্রমণ মোকাবেলায় সরকারের প্রস্তুতির ব্যাপক সমালোচনা নিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। দেশটিতে এখন পর্যন্ত মার্স আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। সূত্র: বিবিসি