আর লাগবে না এসি!

অনেকে বলতে পারে, বিজ্ঞানীরা বলে কি! গরম তাড়াতে আর এসি লাগবে না? বিশ্বাস করুন আর নাই করুন, বিজ্ঞানীরা কিন্তু সত্যিই বলছেন, এবার সূর্যের আলো ও অতিরিক্ত গরম থেকে রেহাই দিতে আসতে চলেছে ‘স্মার্ট উইন্ডো’। ফলে এসির মতোই হাওয়া নিয়ন্ত্রণ করা যাবে।      ঘর হবে হিম হিম ঠান্ডা। গবেষকরা জানিয়েছেন নতুন উপাদানে তৈরি করা হচ্ছে এই উইন্ডো। এর সাহায্যে প্রয়োজন মতো সূর্যের রশ্মি ঘরে প্রবেশ করতে দিয়ে আটকানো যাবে গরম, আবার ঘর উষ্ণ রেখে রোখা যাবে আলো।

 

টেক্সাস ইউনিভার্সিটির ককরেল স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ডিলিয়া মিলিরন ও তার দল প্রথম ইলেক্ট্রোক্রমিক পদার্থ মিশিয়ে দুটি উপাদান তৈরি করেন যার দ্বারা উত্তাপ তৈরি করা নিয়ার-ইনফ্রার্ড লাইট (এনআইআর) নিয়ন্ত্রণ করা যাবে। গবেষকরা দেখিয়েছেন কীভাবে সামান্য বিদ্যুত্ ব্যবহার করে ন্যানোক্রিস্টাল পদার্থের সাহায্যে আলো ও শক্তি নিয়ন্ত্রণ করা যায়। এই মুহূর্তে গবেষকদের দল বৈদ্যুতিক পদার্থ দুটি যুগান্তকারী অগ্রগতি সম্ভভ করেছেন-অতি সংবেদনশীল ঠান্ডা অবস্থা ও উষ্ণ অবস্থা। শীতল অবস্থায় ব্যবহূত হওয়া পদার্থের সাহায্যে এনআইআর ৯০ শতাংশ ও সূর্যের রশ্মি ৮০ শতাংশ রোখা যায়। মাত্র ১ মিনিটের মধ্যে দুটি মোড পরিবর্তন করা যায়। এর সাহায্যে গরম কালে কুলার ব্যবহারের খরচও কমানো যাবে। ন্যানো লেটার প্রকাশিত জার্নালে গবেষকরা লিখেছেন, আশা করছি আমাদের এই আবিষ্কার মডেল হিসেবে দেখা হবে।