সাভারে প্রেমিককে বেঁধে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার পোড়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় নির্যাতিতার পরিবার মামলা দায়ের করেছে।
পুলিশ জানিয়েছে, গতকাল রাতে ইব্রাহিমের সঙ্গে পোড়াবাড়ী এলাকায় একটি মাঠে বেড়াতে যায় তার প্রেমিকা। এময় খোকন নামের একজন ইব্রাহিমকে বেঁধে রেখে তার প্রেমিকার উপর নির্যাতন চালায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। আজ সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সাভার মডেল থানার সিনিয়র এএসপি রাসেল শেখ বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।