যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, আলাস্কার অ্যানকোরেজ থেকে ১৫০ কিলোমিটার দূরে ও রিডাউপ্ট আগ্নেয়গিরি থেকে ৪৫ মাইল দক্ষিণপশ্চিমাঞ্চলে ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল।
জাতীয় সুনামি সতর্কতা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়নি। সূত্র: ইউএস টুডে।