মহারাষ্ট্রে ভবন ধসে নিহত ৫

 
ভারতের মহারাষ্ট্রে একটি তিনতলা ভবন ধসে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে থানে জেলায় এই দুর্ঘটনা ঘটে।
 
বুধবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো সেখানে আরো কয়েকজন আটকে থাকতে পারে বলে  আশঙ্কা করা হচ্ছে।
 
থাকুরালি এলাকায়  অবস্থিত চার দশকের পুরানো ‘মাত্রু ক্রপা’ ভবনটি গতকাল রাত ১০টা ৪০ মিনিটের দিকে ধসে পড়ে। সে সময় ভারি বর্ষণ হচ্ছিল।
 
কল্যাণ ডোমবিভিল পৌরসভার মেয়র কল্যাণী পাতিল বলেছেন, ১৯৭২ সালে ভবনটি নির্মিত হয়েছে। কিছুদিন আগে এটিকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা দেয়া হয়।
 
দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।