ছাত্রদল সভাপতি রাজীব ৮ দিনের রিমান্ডে

 
রাজধানীর পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার চার মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানের আটদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন এই রিমান্ড মঞ্জুর করেন।
 
এর আগে রাজীব আহসানকে আদালতে হাজির করে তিন থানার নাশকতার ছয় মামলায় মোট ৬০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে অআদালত আটদিনের রিমান্ড মঞ্জুর করে।
 
উল্লেখ্য, গত ১৯ জুলাই পটুয়াখালী থেকে ইয়াবাসহ রাজীবকে গ্রেফতার করে পুলিশ। এসময় গাড়িতে তার সঙ্গে থাকা চারজনকেও গ্রেফতার করা হয়।