কুমিল্লায় অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে সদর দক্ষিণ উপজেলার দত্তপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সদর দক্ষিণ মডেল থানার ওসি প্রশান্ত পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, দত্তপুর এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানার ওসি প্রশান্ত পাল জানান, নিহতের হাতে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, দূরে কোথাও তাকে হত্যার পর লাশ ঐ স্থানে এনে ফেলে রাখা হয়। দুপুর দেড়টার দিকে লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।