শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারের চাকরির মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার। বুধবার তাকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করে।
আদেশে বলা হয়, আগামী ২ অগাস্ট বা যোগ দেয়ার তারিখ থেকে শিপারকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে শ্রম মন্ত্রণালয়েই পদায়ন করা হল।
১৯৮২ বিশেষ ব্যাচের কর্মকর্তা শিপারের পিআরএলে যাওয়ার কথা ছিল আগামী ১ আগস্ট। সিলেটের মৌলভীবাজারে জন্ম নেয়া শিপার এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব এবং সচিব পদমর্যাদার ৭১ জন কর্মকর্তা রয়েছেন।