গাজীপুরে কভার্ডভ্যান চাপায় নারী শ্রমিকের মৃত্যু


গাজীপুরে কভার্ডভ্যান চাপায় পোশাক কারখানার এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার দক্ষিন সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

মৃত লিজা আক্তার (২৫) ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিঙ্গা গ্রামের স্বপন মিয়ার মেয়ে। তিনি ওই এলাকার ইউটা ফ্যাশন লিমিটেড কারখানায় চাকুরি করতো।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাহার আলম জানান, বুধবার দুপুর পৌনে ২টার দিকে দক্ষিন সালনা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় মনসিংহগামী একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ কভার্ডভ্যানটি জব্দ করেছে।