মুম্বাই হামলা: ফের ফাঁসি বন্ধের আবেদন ইয়াকুব মেমনের

 
ফাঁসি কার্যকরের এক দিন আগে দ্বিতীয় বারের মতো রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে ক্ষমার আবেদন জানিয়েছেন মুম্বাই বোমা হামলার অন্যতম আসামি ইয়াকুব মেমন। খবর  এনডিটিভির।
 
বৃহস্পতিবার ৫৪তম জন্মদিনে ফাঁসি হতে পারে মেমনের। দ্বিতীয় বারের ক্ষমার আবেদনটি যখন পৌঁছায়, তখন আদালতে ফাঁসি কার্যকর স্থগিত করা হবে কি না, সে বিষয়ে শুনানি চলছিল।
 
উল্লেখ্য, ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর না করার জন্য ভারতের অনেক বিশিষ্ট নাগরিক রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন।
 
মুম্বাই বোমা হামলার প্রধান আসামি ইয়াকুব মেমনের ভাই  টাইগার মেমন ও মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ১৯৯৩ সাল থেকে পলাতক।