ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সেক্রেটারি সাব্বির শাহরিয়ার শুভ ও ছাত্রকল্যাণ সম্পাদক রশিদুল ইসলামকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাত দেড় টার দিকে শহরের সুত্রাপুরের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাংচুর ও নাশকতার অভিযোগে কমপক্ষে ১৮টি মামলা রয়েছে।