বেনাপোল সীমান্ত থেকে বিরল প্রজাতির ৭২০টি কচ্ছপ জব্দ

বেনাপোলের বোয়ালিয়া সীমান্ত থেকে ভারত থেকে পাচার হয়ে আসা ৭২০টি বিরল প্রজাতির কচ্ছপ জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে বিজিবি কচ্ছপগুলো জব্দ করে। এ তথ্য নিশ্চিত করেছেন ২৬ বিজিবি কমান্ডার লেঃ কর্নেল জাহাঙ্গীর হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানায়ায়, চোরাকারবারীরা  বিপুল সংক্ষক বিরল প্রজাতির কচ্ছপ ভারত সীমান্ত পার করে বেনাপোল বোয়ালিয়ায় অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা ১০ টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভিতর থেকে ৭২০ পিচ বিরল প্রজাতির কচ্চপ জব্দ করা হয়েছে। কচ্ছপ গুলি খুলস্থ বন্য প্রাণী সংরক্ষন বিভাগে জমা দেয়া হবে বলে তিনি জানান।