রাজশাহী জেলা (পূর্ব) জামায়াতের সেক্রেটারি মঈনুল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার ভোরে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বাদুড়িয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চারঘাট থানার ওসি আলমগীর হোসেন জানান, জামায়াত নেতা মঈনুল চারঘাট উপজেলার একাধিক নাশকতার ঘটনায় জড়িত। এ নিয়ে তার বিরুদ্ধে বেশকিছু মামলাও রয়েছে। এসব মামলায় গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে নাশকতার দুটি মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।