মুম্বাই সিরিজ বোমা হামলার আসামী ইয়াকুব মেমনের ফাঁসি স্থগিত রাখার শেষ আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। ১৯৯৩ সালের ওই হামলার মূল অভিযুক্ত ইয়াকুবের ফাঁসির সাজাই মঙ্গলবার বহাল রাখল ভারতের সর্বোচ্চ আদালত।
ফলে ইয়াকুবের ফাঁসি দিতে আর আইনগত কোন বাধা থাকল না। এবার রাষ্ট্রপতি সম্মতি দিলেই বৃহস্পতিবার সকাল৭টায় নাগপুর জেলে ফাঁসি হতে পারে তার।
ফাঁসির আদেশ স্থগিত করতে সুপ্রিম কোর্টে আবেদন করে মেমন। আবেদনে বলা হয়, ফাঁসি এড়াতে এখনো আইনি পন্থা বাকি রয়েছে তার। সেই আবেদনের শুনানিতে দুই বিচারপতির মতভেদের জেরে মামলা যায় উচ্চতর বেঞ্চে। তিন বিচারপতির বেঞ্চে সেই আবেদনের শুনানির পর বুধবার ফাঁসির সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীনই রাষ্ট্রপতির কাছে নতুন করে প্রাণভিক্ষার আর্জি জানান মেমনের আইনজীবী। এদিকে, মহারাষ্ট্রের রাজ্যপাল ইয়াকুবের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন।
১৯৯৩ সালের সেই সিরিজ বোমা হামলায় ২৫৭ জন নিহত হয়। সূত্র: জিনিউজ