সড়ক দুর্ঘটনায় জেএমবি-বাহী প্রিজন ভ্যান

 
 
জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের নিয়ে কাশিমপুর কারাগারে যাওয়ার পথে ঢাকার বিমানবন্দর এলাকায় সড়কে দুর্ঘটনায় পড়েছে একটি প্রিজন ভ্যান।
 
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন জানিয়েছেন, বুধবার বিকালে ঘটনাটি ঘটে। এতে কেউ হতাহত হননি। সাড়ে ৩টার দিকে বলাকা ভবন এবং শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের মাঝামাঝি এলাকায় প্রিজনভ্যানটি রাস্তার পাশে ফুটপাতে উঠে যায়। ওই গাড়িতে থাকা ১৮ বন্দির অধিকাংশই জেএমবির সদস্য। এটি একটি নিছক দুর্ঘটনা। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বন্দিদের নিয়ে যাওয়ার পথে ওই এলাকায় ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।