ভারতের সাবেক রাষ্ট্রপতি ড. এ পি জে আবদুল কালামের মৃত্যুতে ভারতীয় হাইকমিশনে গিয়ে শোক জানিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার দুপুরে হাইকমিশনে গিয়ে তারা শোক জানায়।
প্রতিনিধি দলে ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।