বৈরি আবহাওয়ায় কক্সবাজারে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

 
বৈরি আবহাওয়ার কারণে বৃহস্পতিবার কক্সবাজারের উপকূলীয় এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার, কুয়াকাটা, মংলা ও পায়রা বন্দরে ৪ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।
 
বুধবার সারাদিন কক্সবাজারে গুড়ি গুড়ি বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া অব্যাহত ছিল। এসময় সাগর ছিল উত্তাল।
 
উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। পরবর্তী করণীয় ঠিক করতে কক্সবাজার জেলা প্রশাসনের সাথে জরুরি বৈঠকে বসেছে সেনাবাহিনী ও বিজিবি কর্মকর্তারা।