১৫৯ বাংলাদেশির ফেরা পিছিয়ে গেল

মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১৫৯ জন বাংলাদেশিকে বিরূপ আবহাওয়ার কারণে আজ বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে বিবিসি বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে।
 
বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার এমএম আনিসুর রহমান জানিয়েছেন- আজ সকাল সাড়ে ১০টায় মিয়ানমারের ঢেকিবুনিয়ায় বিজিবি ও মিয়ানমারের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকের বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।
 
গত মে মাসে সমুদ্র পথে মালয়েশিয়া ও থাইল্যান্ড যাওয়ার সময় বিপুল সংখ্যক বাংলাদেশিকে আটক করে মিয়ানমার। এদের মধ্যে প্রায় সাড়ে তিনশোর মতো বাংলাদেশিকে তিন দফায় বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।