দশ কৃতী নারীর সম্মাননা

  মহিলা অঙ্গন প্রতিবেদক

 

নারী দিবসকে সামনে রেখে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ কৃর্তী নারীকে দেয়া হল নভীন’স অ্যারোমা নারী স্বাধীনতা অ্যাওয়ার্ড -২০১৯। রবিবার বনানীর একটি ক্লাবে অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন অভিনয় শিল্পী অরুনা বিশ্বাস, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এলিনা খান, নারী নির্মাতা শাহনেওয়াজ কাকলী, টেবিল টেনিস খেলোয়ার জোবেরা রহমান লিনু, সাংবাদিক লাবণ্য লিপি, ফারজানা শোভা, উদ্যোক্তা তাহেরা ওয়াহিদ, নাজমা মাসুদ পারুল, মহসিনা লাইজু।  অনুষ্ঠানে বিশেষ অতিথি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং ইনার হুইল ডিসট্রিক্ট-৩৪৫ চেয়ারম্যান মহসিনা রেজা এবং  নভীন’স অ্যারোমা’র পরিচালক আমিনা হক তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। আমিনা হক ফাউন্ডেশন এর আয়োজন করে। দৈনিক ইত্তেফাক এর মিডিয়া পার্টনার ছিল।