শান্তি আলোচনা সম্পর্কে অবগত নয় তালেবান

তালেবান এক বিবৃতিতে বলেছে, তারা আফগান সরকার ও জঙ্গিদের মধ্যকার শান্তি আলোচনার বিষয়ে জানেন না। তবে তারা তাদের নেতা মোল্লা ওমরের মৃত্যুর খবরের বিষয়ে কোন মন্তব্য করেননি।
 
চলতি সপ্তাহে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে। খবর এএফপি’র। 
 
বৃহস্পতিবার তালেবান তাদের ওয়েবসাইটের এক বিবৃতিতে প্রকাশ করে, গণমাধ্যমে পাকিস্তান বা চীনে কিংবা দেশে খুব শিগগিরই শান্তি আলোচনা শুরুর বিষয়ে বলা হলেও আমাদের রাজনৈতিক কার্যালয় বিষয়টি সম্পর্কে অবগত নয়।