উপকূলীয় জেলাগুলোর সওজ কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

 

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন উপকূলীয় জেলাগুলোর সব  কর্মকর্তা-কর্মচারীর (সিভিল ও মেকানিক্যাল) ছুটি শনিবার পর্যন্ত বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। শুধু জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে নেওয়া ও জরুরি দুর্যোগ ব্যবস্থায় নিয়োজিত যানবাহন পরিবহনে সীমিত আকারে বিশেষ ব্যবস্থায় ফেরি ব্যবহার করা যাবে।
 

আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ আগস্ট শনিবার পর্যন্ত উপকূলীয় জেলাগুলোর সব কর্মকর্তা-কর্মচারীর (সিভিল ও মেকানিক্যাল) ছুটি বাতিল করা হয়েছে।