ঘূর্ণিঝড় কোমেন এর আঘাতে বৃহস্পতিবার টেকনাফে দেড় হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেন্ট মার্টিন ও শাহপরী দ্বীপে। অর্ধশতাধিক গ্রাম প্লাবিতসহ শাহপরীতে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। এ অঞ্চলের লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
এলাকার বাসিন্দা জসিম জানিয়েছেন, যে আশ্রয় কেন্দ্র রয়েছে তা ঝুঁকিপূর্ণ। আমরা পুরোপুরি নিরাপদ নই।
তিনি আরও বলেন, বেড়িবাঁধ ভাঙা থাকায় ঝুঁকি আরও বেশি। দুর্নীতি ও অনিয়মের কারণে এই অবস্থা। বেড়িবাঁধ ভাঙা থাকলে প্রভাবশালীদের লাভ।