বেসরকারি সংস্থার চাকরির প্রলোভন-অর্থ আত্মসাৎ : ভুক্তভোগীদের মানববন্ধন

জেলার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এসজিএস’র নির্বাহী পরিচালক শেখ দেলোয়ার হোসেন দিলু ও তার স্ত্রীর বিরুদ্ধে চাকরির প্রলোভন দেখিয়ে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।
 
বৃহস্পতিবার স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
 
এসজিএস’র নির্বাহী পরিচালক শেখ দেলোয়ার হোসেন দিলু তার ও স্ত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে মোবাইলে বলেন, ‘প্রতিষ্ঠানের এনএসডিপি প্রজেক্টের পরিচালক আবুল হাসানাত ভূইয়া নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। টাকা আত্মসাতের সঙ্গে আমার ও আমার প্রতিষ্ঠানের কোন সম্পৃক্ততা নেই।’
 
এনসডিপি প্রজেক্টের পরিচালক আবুল হাসানাত ভূইয়া প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তিনি নিজেকে রক্ষার জন্য আমার বিরুদ্ধে টাকা নেয়ার মিথ্যে অভিযোগ করেছেন। দেলোয়ার হোসেন দিলুর কথা অনুযায়ী চাকরী প্রত্যাশীদের  কাছ থেকে টাকা গ্রহণ করি।  রুপালী ব্যাংকে নির্বাহী পরিচালকের একাউন্ট নং ০০০০১০০১৩১২৫৬ তে সাতাইশ লক্ষ আটাত্তর হাজার টাকা টিটি করে পাঠাই। আমার  সামনে তার স্ত্রী শেখ নাজনীন দেলোয়ারকে চাকরি প্রত্যাশীরা নগদ নয় লক্ষ টাকা দেয়।’
 
তিনি এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি করেন।