ঢাকা-আরিচা সড়কে দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-আরিচা মহাসড়কের দুর্ঘটনায় রউফ (৩৫) নামে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ যাত্রী। রউব রাজবাড়ীর বালিয়াকান্দির উপজেলার বাসিন্দা।
 
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলাধীন ওই সড়কের ফলসাটিয়ায় নবীণবরণের একটি বাসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।